
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বিভিন্ন সূত্র থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করে জনগণের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। এটা হয়েছে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে।
তথ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (BAUS) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী সময়কালের মধ্যে বর্তমান সময়ে দেশের স্বাস্থ্য খাত সব থেকে ভালো অবস্থানে আছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে সরকারের গৃহীত স্বাস্থ্যসচেতনতা তৈরির নানা পদক্ষেপের মাধ্যমে।’
বাংলাদেশের চিকিৎসকেো অনেক মেধাবী, তাঁরা যেভাবে মাইন্ড অ্যাপ্লাই করতে পারেন, অন্য দেশের চিকিৎসকেরা পারেন না উল্লেখ করে ড. হাসান মাহমুদ বলেন, ‘চিকিৎসকেরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এ দেশে চিকিৎসা নিতে আসবে মানুষ।’
বাউসের সভাপতি, অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক এ বি এম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সনাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন, অধ্যাপক চয়েফ উদ্দীন আহমেদ।
সম্মেলনে বক্তব্য রাখেন বাউসের মহাসচিব ডা. অধ্যাপক তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, ইউরোলজি সোসাইটি ইন্ডিয়ার সভাপতি ডা. রাবিন্দ্র বালাচন্দ্র সাবনিস।
‘কিডনি দান করুন, জীবন বাঁচান’—এই প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, আমেরিকার ১০ জনসহ ৩৪২ জন বিশেষজ্ঞ ইউরোলজি চিকিৎসক অংশ নিচ্ছেন। কিডনি চিকিৎসার আধুনিকায়ন, কিডনিদানে উৎসাহ ও সচেতনতা বাড়াতে আয়োজিত তিন দিনের এই বহুজাতিক সম্মেলন শেষ হবে ৭ মে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে