
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী সাধারণ গ্রাহকেরা। পরে তাঁরা বিদ্যুতের লাগামহীন লোডশেডিং বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আজ শনিবার দুপুরে বিদ্যুতের গ্রাহকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও পরে নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের হাতে স্মারকলিপি তুলে দেন।

এ সময় সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী, বিএনপি নেতা আবুল কাশেম বাবুলসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কয়েক দিন ধরে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। এতে অসুস্থ রোগীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষা, চিকিৎসাসহ যাবতীয় সব ক্ষেত্রে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। বিভিন্ন খামারে মারা যাচ্ছে মুরগি। এমন ধারাবাহিক বিদ্যুৎবিভ্রাট কখনোই গ্রাহকদের কাম্য নয়। এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানান তাঁরা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে