কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবহমান গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। গতকাল রোববার বিকেলে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা (পশ্চিমপাড়া) গ্রামে বেড়াখলা তারুণ্যের আলো ছাত্র ও জনকল্যাণ সংগঠনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
‘রঙিন ঘুড়ির আহ্বানে জেগে উঠুক সম্প্রীতি, বেঁচে থাকুক বাংলার শুদ্ধ সংস্কৃতি’—এ স্লোগানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন এ উৎসবের উদ্বোধন করেন। এতে জেলা আইসিটি ফোরামের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এ ঘুড়ি উৎসব উপভোগ করেন। এ সময় শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন উৎসবে। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল পঙ্খিরাজ, সাইকেল, ড্রাগন, উড়ো জাহাজ, হেলিকপ্টার, বাংলাদেশ বিমান, ঢাউশ, পত্তন, নব কোঠা, ইগল, প্রজাপতি ও নান আকৃতির লেজযুক্ত ঘুড়ি।
এ উৎসবে প্রতিযোগীদের মধ্যে ওই দিন সন্ধ্যায় অতিথিগণ পুরস্কার বিতরণের মাধ্যমে এর সমাপ্ত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাকির আইটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. শাকিরুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের ডিভিশনাল ম্যানেজার মো. জাকির হোসেন, সাবেক প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সাবেক পুলিশ সদস্য মোসলেম উদ্দিন, সমাজসেবক শাহজাহান ডিলার, সাবেক প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক সাইফুল আলম সোহরাব বিএসসি, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে