
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ শনিবার দুপুরের দিকে ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ মিছিলে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। এর আগে সকালে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর ও একাডেমিক ভবনের দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তাঁরা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি একটাই—উপাচার্য হিসেবে আমরা সবার প্রিয় অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চাই। এত দিন কেটে যাওয়ার পরও দাবি পূরণ না হওয়া হতাশাজনক। আমরাও আমাদের ক্লাসে ফিরতে চাই। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের একাডেমিক জীবন ও ক্যারিয়ারকে প্রাধান্য দিয়ে ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।’
এর আগে ক্যাম্পাসে মানববন্ধন, সংবাদ সম্মেলন, মূল ফটকে তালা, রাত জেগে ফটক পাহারা, কমপ্লিট শাটডাউন ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের ইটিই বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকেই চুয়েটে আন্দোলন শুরু হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, “ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ”
৩ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারারক্ষীরা ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।
৩ মিনিট আগে
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি অ্যাকমি কোম্পানির এক সেলস অফিসার হিসেবে কর্মরত বলে
১২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীর একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় ‘নাছির কারখানা’ নামের কারখানাটিতে আগুন লাগে।
১৬ মিনিট আগে