
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীর একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় ‘নাছির কারখানা’ নামের কারখানাটিতে আগুন লাগে।
কারখানায় কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
পার্শ্ববর্তী কারখানার প্রত্যক্ষদর্শীরা জানান, কেমিক্যাল জ্বাল দেওয়ার সময় কয়েকটি পাত্রের মুখ ঠিকভাবে বন্ধ না থাকায় কেমিক্যাল উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানায় থাকা কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরিত হয়। অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছয় থেকে সাতজন শ্রমিক ছিলেন।
সরেজমিনে ওই কারখানায় গিয়ে মালিকপক্ষ কিংবা কোনো শ্রমিককে পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর থেকে কারখানার মালিকপক্ষ ও শ্রমিকেরা পালিয়ে গেছেন।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সার্ভিস কর্মকর্তা হ্লা মারমা বলেন, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২১ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।
২১ মিনিট আগে
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি অ্যাকমি কোম্পানির এক সেলস অফিসার হিসেবে কর্মরত বলে
২৯ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন তা নেই। আপনারা ধৈর্য ধরেন। আপনাদের সঙ্গে নিয়ে দেশ চালাতে চাই। আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত...
৩৭ মিনিট আগে