থেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
গত ১৩ এপ্রিল ভোরে চারটি হাতি বাঁশখালী বনে ফিরে গেলে মানুষের মনে স্বস্তি ফেরে। ৩ মাস পরই রোববার (২০ জুলাই) সন্ধ্যার পর থেকে একটি হাতি লোকালয়ে ঘুরতে দেখেন বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকার বাসিন্দারা।
মুহূর্তে হাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে হাতিকে ধাওয়া করতেও দেখা যায় একটি ভিডিওতে।
তবে হাতিকে ধাওয়া করা ভিডিওটি অনেক আগের বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দিদারুল আলম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আনোয়ারাবাসীর জন্য দুঃসংবাদ হচ্ছে, গত রাত একটার দিকে হাজিগাঁও এলাকায় পাহাড়ে লেজ কাটা হাতিটি দেখতে পান স্থানীয়রা। আবারও আমাদের ঘুম হারাম করে দিল বন্য হাতি। রোববার রাত ১০টার দিকে গুয়াপঞ্চক এলাকায় লেজ কাটা হাতিটিকে আমরা দেখতে পেয়েছি।’
তিনি আরও বলেন, অনেক মানুষ আগের করা ভিডিও ছেড়ে গুজব ছড়াচ্ছেন। কেউ কেউ ভিডিওতে চারটি হাতি আসছে বলেও দাবি করছেন। তবে মানুষকে সতর্ক ও সচেতন হতে হবে এবং গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বাঁশখালী জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, ‘কেইপিজেডের পাহাড়ে হাতির আসার বিষয়টি শুনেছি, এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তারপরও আমাদের ইআরটি টিমের সদস্যরা পর্যবেক্ষণে রয়েছেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, আনোয়ারার হাতি আসার খবরটি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বন বিভাগকে বিষয়টি জানানো হবে এবং স্থানীয়দের সর্তক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৭ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৭ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৭ ঘণ্টা আগে