
ঈদুল আজহা সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ের একমাত্র পশুর হাটটি জমে উঠেছে। পাহাড়ি বিভিন্ন জাতের গরু আনা হয়েছে এই হাটে বিক্রির জন্য। ক্রেতাদের কাছে দেশীয় পাহাড়ি গরুর কদরও বেশি।
গত মঙ্গলবার নতুনবাজার আনন্দ মেলা হাটে গিয়ে দেখা যায়, কাছে ও দূরের বিভিন্ন এলাকা থেকেও এসেছেন ক্রেতা-বিক্রেতারা। এতে সরগরম হয়ে উঠেছে পশুর হাট। চাহিদা বেশি থাকায় পাহাড়ি গরুর দাম একটু বেশি চাইছেন বিক্রেতারা।
বিক্রেতা রমজান, লোকমান, বশরের সঙ্গে কথা বলে জানা যায়, পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি বিভিন্ন জাতের গরু আনা হয়েছে এবার হাটে বিক্রির জন্য। বিশেষ করে রাঙামাটির মাইনী, মারিশ্যা, লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়িসহ নানা এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় চেপে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। সারা বছর পাহাড়-জঙ্গলে গরু ছেড়ে দিয়ে লালন-পালন করেন তাঁরা। পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস, লতাপাতা খেয়ে হৃষ্টপুষ্ট হয় পশুগুলো। এদের মোটাতাজা করতে কোনো ইনজেকশন দেওয়া হয় না। তাই পাহাড়ের গরুর দাম একটু বেশি। তাঁরা আরও জানান, দাম বেশি হলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এসব পাহাড়ি গরু। পাহাড়ি গরুর কদর এখন দেশজুড়ে।
কাপ্তাইয়ের নতুন বাজার থেকে গরু কিনতে আসা রাঙ্গুনিয়ার বাসিন্দা আবু বক্কর, খোরশেদ আলমসহ কয়েক জন আজকের পত্রিকাকে জানান, এই বাজারে যেসব গরু আনা হয় পাহাড় থেকে, সেগুলো অনেক ভালো। এসব গরু প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস ও লতাপাতা ছাড়া কিছুই খায় না। তাই পাহাড়ি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ থাকে বেশি। তবে এই ক্রেতাদের কেউ কেউ অভিযোগ করেন, বাজারে গরুর দাম চড়া, তাই অনেকেই গরু না কিনে চলে যাচ্ছেন। দাম একটু কমলে গরু বিক্রি আরও বাড়বে বলে মনে করেন তাঁরা।
কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, কাপ্তাইয়ের একমাত্র পশুর হাট এই আনন্দ মেলা মাঠে সাশ্রয়ী মূল্যে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে।
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী বলেন, প্রতিবারের মতো এবারও কাপ্তাই পশুর হাটে একজন উপসহকারী পশুসম্পদ কর্মকর্তার নেতৃত্বে ছয় সদস্যের একটা টিম চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত আছে।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
৩ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
৩ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
৩ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
৪ ঘণ্টা আগে