নোয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবদুল হামিদ (৫২) নামের জাতীয় পার্টির এক নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার (১৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরুপাটোয়ারীর হাট এলাকায় সোনাপুর-আলেকজান্ডার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মো. আবদুল হামিদ এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী।নিহতের চাচাতো ভাই সাহাব উদ্দিন জানান, আগামী শুক্রবার (১৮ নভেম্বর) একটি পারিবারিক অনুষ্ঠানের
দাওয়াত দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে নুরুপাটোয়ারীর হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল হামিদ। যাত্রা পথে নুরুপাটোয়ারীরহাট এলাকায় পৌঁছালে আবদুল হামিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেকে তাঁর মাথার পেছনের অংশে মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন হামিদ। পরে স্থানীয় লোকজন তাতে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরববর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে