
চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির (সিএসআইসি) উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স ‘কার্ডিকন-২০২৫’। ১৫ ও ১৬ ডিসেম্বর চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি ৫৫০ শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করবেন। উপস্থাপন করা হবে শতাধিক গবেষণাপত্র।
শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সন্দীপন কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘শ্রেষ্ঠত্বের দিকে পদক্ষেপ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে হৃদ্রোগ ব্যবস্থাপনার মৌলিক, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল দিক নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকেরা জানান, সম্মেলনে পর্তুগাল থেকে অধ্যাপক ফুয়াসটু জে পিন্টু, ইতালি থেকে অধ্যাপক এন্থোনিও কলোম্বো, যুক্তরাষ্ট্র থেকে ডা. রফিক আহমেদ, মালয়েশিয়া থেকে অধ্যাপক ডা. সাজলি সাহলান বিন কাসিম, ভিয়েতনাম থেকে ডা. ফেম নাত মিনহ, পাকিস্তান থেকে ডা. গোলাম হুসাইন সোমরু, নেপাল থেকে ডা. অরুণ মাসকেই এবং ভারত থেকে অধ্যাপক অশোক শেঠসহ বিভিন্ন দেশের অনেক বিশেষজ্ঞ অংশ নেবেন। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় হৃদ্রোগ বিশেষজ্ঞরাও সম্মেলনে তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
সভায় জানানো হয়, কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির কো-অর্ডিনেটর ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির সভাপতি ডা. মো. নূর উদ্দিন তারেক, সিএসআইসি সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, অর্গানাইজিং কমিটির সেক্রেটারি ডা. আ ই ম নূর উদ্দিন জাহাঙ্গীর, সিএসআইসি জেনারেল সেক্রেটারি ডা. আনিসুল আউয়াল এবং সিএসআইসি জয়েন্ট সেক্রেটারি ও কার্ডিকন অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এস এম ইফতেখারুল ইসলাম।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৫ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৫ ঘণ্টা আগে