
চট্টগ্রামে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাওয়া দিয়ে আনুমানিক ৮ কোটি টাকার ৮ কেজি হেরোইন, ১৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী থানা এলাকা থেকে বাসটি আটকের পর বিপুল পরিমাণে এসব মাদক উদ্ধার করা হয়।
এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা আড়াইটায় দামপাড়া সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেছেন, কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে করে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রামের দিকে আসছে—এ তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং এলাকায় একটি চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি টিম। একপর্যায়ে সন্দেহভাজন বাসটি দেখতে পেয়ে থামার সংকেত দিলে চালক না থামিয়ে শহরের দিকে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে আভিযানিক টিম ধাওয়া করে বাসে থাকা ড্রাইভার, সুপারভাইজার, হেলপারসহ বাসটিকে আটক করে। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ও বাসে থাকা যাত্রীদের উপস্থিতিতে বাসের পেছনের অংশে বডির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আটটি প্যাকেটে ৮ কেজি হেরোইন এবং ৭০টি প্যাকেটে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. আলী হোসাইন ওরফে আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তাঁরা কক্সবাজারে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাঁদের মধ্যে আলী হোসাইনের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৫ মিনিট আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৮ মিনিট আগে
রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে