এবারের জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা থানার শাহজালাল বলী। যাঁর রক্তেই কুস্তি ছিল। দাদা বলেন, বাবা বলেন—দুই প্রজন্মেরই বলীখেলার অভিজ্ঞতা আছে। শুধু তা-ই নয়, দাদা সফর আলী ও বাবা শহীদ মিয়া কুমিল্লার বিভিন্ন বলীখেলায় কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছেন। দাদার হাত ধরে বাবা আর বাবার হাত ধরে ছেলে শাহজালাল ১৫ বছর ধরে বলী খেলছেন। রক্তেই যাঁর কুস্তি, তিনিই তো হবেন চ্যাম্পিয়ন।
২০০৮ থেকে ২০২৩—দীর্ঘ ১৫ বছর ধরে বলী খেলছেন শাহজালাল বলী। কখনো কুমিল্লায় আবার কখনো চট্টগ্রামে। অবশেষে চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যবাহী এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। নিজেকে চ্যাম্পিয়ন করতে তিন মাস ধরে প্রস্তুতিও নিয়েছেন। নিজেকে সময় দিয়েছেন। প্রতিদিন দুধ, ডিম, কলা আর রুটি খেয়ে শরীর গঠন করেছেন। গত একটি বছর প্রতি মাসে শুধু খাবারের পেছনে ব্যয় করেছেন ৭২ হাজার টাকা।
হোমনা থানা এলাকায় নিজের একটি ফলের দোকান আছে বলে জানান শাহজালাল বলী। সেটি দিয়ে সংসার চালান তিনি। আছে তিন ছেলে। বড় ছেলে পড়ে ষষ্ঠ শ্রেণিতে। মেজ ছেলে পড়ালেখা করে না। ছোট ছেলে মাদ্রাসায় পড়ে। বলীখেলার পেছনে অনেক টাকা খরচ। তাই এই খেলা চালিয়ে যেতে সাহায্যের প্রয়োজন বলে জানান শাহজালাল।
নিজের প্রতি বিশ্বাস আছে জানিয়ে শাহজালাল বলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয়ভাবেও খেলার আশা আছে। তবে সে জন্য অনেক টাকার প্রয়োজন। ফল বিক্রি করে কয় টাকা পাই। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে প্রস্তুতি নিয়ে অনেক দূর যেতে চাই।’
ছোটবেলার কথা স্মরণ করে শাহজালাল বলী বলেন, ‘দাদা বলী খেলতেন। বিভিন্ন সময় চ্যাম্পিয়নও হয়েছেন। তাঁর হাত ধরে বাবাও বলী খেলায় অংশ নিতেন। তিনিও কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন। তাঁর হাত ধরে আমার এই খেলায় আসা। বিভিন্ন সময় বাবা এদিক-সেদিক নিয়ে যেতেন। কলাকৌশল শেখাতেন। সেই ছোটবেলা থেকেই প্রস্তুতি। গত ১৫ বছর প্রতিটি আসরে অংশ নিয়েছি।’
শাহজালাল আরও বলেন, ‘বাবা খুবই ভালো প্রশিক্ষণ দিতেন। কিন্তু আরও ভালো কোচিং দরকার। কিন্তু সেই সুযোগ নেই এখানে। অর্থাভাবেই আমার মতো অনেকে কুস্তিকে ভালোবাসলেও এগোতে পারেন না। সে জন্য সাহায্য দরকার। কারণ, ভালো বলবর্ধক খাবার খুব জরুরি। কুস্তি লড়তে গেলে দুধ, ঘি, মাখন খেতে হয়। দিনে কমপক্ষে হাফ ডজন ডিম খাওয়া দরকার। আরও অনেক কিছুই খেতে হয়।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
২৮ মিনিট আগে
মহাসংঘদান অনুষ্ঠানে বন্দুকভাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে দেড় শতাধিক ভিক্ষুকে সদ্ধর্ম অনুশীলনের জন্য সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের মধ্যে দানসামগ্রী বিতরণ করা হয়।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি ও সমমানের রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলাকালে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মো. শুকুর আলী নামের এক ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বদলি করা হয়েছে...
৩৩ মিনিট আগে