
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, নগরীতে পথচারীদের নিরাপদ সড়ক পারাপারের জন্য ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণ করা হবে। আজ রোববার নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নিউ মনসুরাবাদ এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা জানান।
শাহাদাত হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেটের নিকটবর্তী হওয়ায় এই ফুটওভারব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে দূরপাল্লার যাত্রী, স্থানীয় জনগণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে সহায়ক হবে। সড়ক দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি যানজট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
বিশেষ করে, ১০ নম্বর উত্তর কাট্টলী ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নগরজুড়ে পরিকল্পিতভাবে এসব ফুটওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পের আওতায় ইতিমধ্যে চারটি ফুটওভারব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে ও ১৫টির কাজ চলমান রয়েছে এবং ১৭টির দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। এসব ফুটওভারব্রিজ বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
চসিক মেয়র আরও বলেন, নগরীর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং নাগরিকদের জীবন ও চলাচলকে নিরাপদ করা। পরিকল্পিত ফুটওভারব্রিজ ও উন্নত সড়ক যোগাযোগব্যবস্থার মাধ্যমে পথচারী ও যানবাহন—উভয়ের জন্যই একটি নিরাপদ নগর গড়ে তোলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের লক্ষ্য।
এ সময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও তাসমিয়া তাহসিন, সহকারী প্রকৌশলী সজীব রেজা হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজে। যানবাহনের চাপে সরু এই মহাসড়কের মাদারীপুর অংশের ৪৭ কিলোমিটার এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তবুও ঝুঁকি নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করছে। একদিকে সরু সড়ক, অন্যদিকে ইজিবাইক...
৩ ঘণ্টা আগে
বগুড়া শাজাহানপুরের ভাদাইকান্দি গ্রামে সংঘর্ষে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের শিকার হয়ে বাড়ি ছেড়েছে স্থানীয় কয়েকটি পরিবার। গত প্রায় ১০ মাস গ্রামের পাঁচটি বাড়ির ১৩ পরিবার নিজ ভিটেমাটিতে ফিরতে পারছে না। লুটপাটের ঘটনায় আদালতে পৃথক তিনটি মামলা হলেও থানা-পুলিশের কোনো তৎপরতা...
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ১৩টি উপজেলার বিভিন্ন এলাকার বাগানে গাছ থেকে পাড়ার সময় যেসব লিচু ঝরে পড়ে সেগুলো কুড়ায় একদল শিশু। ওরা সবাই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। ঈদুল আজহার ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা প্রতিদিন ভোরে ছুটছে লিচুবাগানে। পরে তারা ঝরা লিচুর পসরা সাজিয়ে সড়কের ধারে বসে। তা থেকে তাদের বাড়তি আয় হয়।
৩ ঘণ্টা আগে
লিচুর রাজ্য খ্যাত দিনাজপুরে জমে উঠেছে বেচাকেনা। জেলা শহরের কালীতলায় লিচুর প্রধান বাজারে ভোর থেকে মধ্যরাত অবধি চলছে বেচাকেনা। পাইকারেরা লিচু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি বিভাগ জানিয়েছে, দিনাজপুরে প্রায় ১ হাজার কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে।
৩ ঘণ্টা আগে