
লক্ষ্মীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। আজ শুক্রবার দুপুরে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় জনতা তাঁকে আটক করে গণধোলাই দেয়।
আটক সাবিক হোসেন থানা ছাত্রলীগের সদস্য ও সদর উপজেলা আটিয়াতলী এলাকার সেলিম ভূঁইয়ার ছেলে। ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলার আসামি সাবিক হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হোসেনের নেতৃত্বে জকসিন বাজার, জুগিরহাট ও ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন করা হয়েছিল। ৪ আগস্ট লক্ষ্মীপুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করে চার শিক্ষার্থী হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাকিব। এই হত্যাকাণ্ডের মামলার আসামি সাকিব। এর পর থেকে আত্মগোপনে চলে যান তিনি।
আজ দুপুরে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাঁকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, সাকিব নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। পাশাপাশি লক্ষ্মীপুর সদরের বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে