
অপহরণের পর মুক্তিপণ না দেওয়ায় রহিম নামে ১১ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা মাজার গেটে নির্মাণাধীন ভবন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত আজম খানসহ (৩২) দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহত শিশুটি পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার সেলিম উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৯ এপ্রিল বিকেলে টাকার জন্য প্রতিবেশী আজম খান শিশুকে অপহরণ করে। ওই দিনই শিশুটিকে নির্মাণাধীন ভবনে নিয়ে হত্যা করা হয়। এরপর সেখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। শিশুটি নিখোঁজ হওয়ার দিনেই থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।’
গ্রেপ্তার দুজনের জবানবন্দি সূত্রে জানা যায়, শিশু রহিমকে টাকার জন্য আজম খান অপহরণ করে। রহিমের শারীরিক গঠন ভালো ছিল। আজমকে শিশুটি চিনতে পেরেছিল। আজম খানের সঙ্গে শিশুটির ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে রহিমকে নির্মাণাধীন ভবনে নিয়ে গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর সহযোগী সংগঠন ‘যুবফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই নারী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
২ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মেয়েটির পিতা শাজাহানপুর থানায় মামলা করেছেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একটি বাসার ছাদে ঘটনাটি ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
৯ মিনিট আগে
স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৬ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৬ ঘণ্টা আগে