
কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুর ইসলাম হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে নিহতের নিজ গ্রাম সদর উপজেলার পাঁচথুবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের ভাই আবুল কালাম আজাদ টিপু, সাদেকুর রহমান, চাচা আবুল বাশার, স্ত্রী ইয়াসমিন নাহার, এলাকাবাসীর পক্ষে দীঘিরপাড় আলেকজান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. শাহজাহান, মো. মনির হোসেন, লুৎফুর রহমান লুতুসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের দ্রুত আইনের আওতায় এতে বিচার দাবি করেন। দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তাঁরা।
এদিকে মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল হাসান ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে বিচারের সহযোগিতার আশ্বাস দিলে বিক্ষোভ ও মানববন্ধন শেষ করেন এলাকাবাসী।
এ সময় কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘বাংলাদেশ আর্মির ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা বিশ্বাস রাখতে চাই, এই বিষয়টির একটি সুষ্ঠু বিচার হবে এবং ভুক্তভোগী পরিবারকে যথাযথ সহযোগিতা করা হবে।’
সেনাবাহিনীর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানের বরাত দিয়ে মুহাম্মদ রাশেদুল হাসান আরও বলেন, তৌহিদুল ভাইয়ের পরিবারের সঙ্গে কর্নেল মাহমুদুল হাসানের কথা বলেছেন। এ সময় তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার নিশ্চিত করা হবে বলে জানান। পাশাপাশি তাঁর পরিবারের যে ধরনের সহযোগিতা প্রয়োজন, সেভাবে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে যুবদল নেতা তৌহিদুর ইসলামের লাশ পায় পরিবার। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি।

তৌহিদুর ইসলাম আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
পরিবার সূত্রে জানায়, তৌহিদের বাবা চার দিন আগে মারা গেছেন। গতকাল তাঁর বাবার কুলখানির অনুষ্ঠান ছিল। সে জন্য তিনি বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি বাড়িতে আসে। তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে—এমন অভিযোগে তাঁকে ধরে নিয়ে যায়। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা–পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন তিনি নাকি হাসপাতালে আছেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাঁর লাশ পাওয়া যায়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রোববার তাঁর বাবা মোখলেছুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন। সংসারে তাঁর স্ত্রী ও চার কন্যাসন্তান রয়েছে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৭ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৭ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৭ ঘণ্টা আগে