
দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। গতকাল শনিবার নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দা দিলরুবা আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ সাইফুদ্দিন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন ডা. মোহাম্মদ তৈয়ব সিকদার।
এ ছাড়া আটটি সদস্যপদে প্রকৌশলী আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন, তাজুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মঈনুদ্দীন খান চৌধুরী, এস এম জমির উদ্দিন ও মোহাম্মদ ইফতেখারুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।
সুন্দরভাবে নির্বাচন আয়োজন করায় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) কানিজ ফাতেমার প্রতি ধন্যবাদ জানান নবনির্বাচিত সভাপতি ওয়াহিদ মালেক। জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক গাজী মুহাম্মদ ওমর ফারুক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন ডবলমুরিং থানা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ ও পাঁচলাইশ থানা সমবায় কর্মকর্তা মমতাজ বেগম।

ডাসার উপজেলায় এক পীরের মাজারে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওরস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
১২ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২১ মিনিট আগে
সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, ‘নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।’ আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
২৯ মিনিট আগে
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বেলা ১১টায় কালিশুরি এসএ ইনস্টিটিউশন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩৩ মিনিট আগে