
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। তাঁরা রেললাইনে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ আসা ট্রেনে কাটা পড়ে মারা যান।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাঁদের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন পাঁচ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে তিন বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পরিদর্শক এস এম শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুনেছি, ট্রেনে কাটা পড়ে তিনজন মারা গেছেন। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাঁদের মৃত ঘোষণা করি।’
ডা. এরশাদ উল্লাহ আরও বলেন, ‘নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত না, রেলের আঘাতে মৃত্যু হয়েছে কি না। কীভাবে নিহত হয়েছে, সেটি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে শতাধিক লোকজন এসেছিল। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে যায়। তারা ডেথ সার্টিফিকেটও নেয়নি। পরে হাসপাতালে পুলিশ এসেছিল।’

যশোরের কেশবপুরে শিমখেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে জব্বার শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর ও অনুমোদনহীন তথ্য প্রচারে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে