খুলনা নগরীতে ইমন (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে নগরীর লবণচরা থানাধীন পশ্চিম টুটপাড়া ও মুজাহিদপাড়া-সংলগ্ন একটি মাঠে ওই যুবকের পায়ে গুলি লাগার ঘটনাটি ঘটে।
পুলিশ বলছে, অস্ত্র প্রশিক্ষণ নিতে গিয়ে নিজের গুলিতে আহত হন ওই যুবক। তিনি লবণচরা থানাধীন টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, ইমন একটি ফাঁকা মাঠে ঘুড়ি উড়াচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে তিনটি মোটরসাইকেলে সাত-আটজন যুবক হেলমেট পরা অবস্থায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমনের হাঁটুতে লাগে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘মুজাহিদপাড়ার ফাঁকা মাঠে ইমনসহ আরও দুজন যুবক অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছিল। নিজের গুলিতে আহত হয় ওই যুবক। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলিটি বিদ্ধ হয়। সঙ্গে থাকা আরও দুই যুবক তাকে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। পায়ের গুলি বের করার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সুস্থ হলে আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করব।’

চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী ঈশা দাশের (১২) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের বেসরকারি রয়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৩ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
১৮ মিনিট আগে
পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা ব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি অপহরণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।
২ ঘণ্টা আগে