
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১১টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মস্তাননগর বাইপাস থেকে দক্ষিণে মুরালিপুর রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১১টার দিকে মুরালিপুর রাস্তার মাথায় চট্টগ্রামগামী ট্রাক, কাভার্ডভ্যান ও জোনাকি পরিবহনের একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়।
নিহতরা হলেন- সুমন, ফরিদ, হাসান, কাশেম ও ফকির। গুরুতর আহত হয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই মো. মোস্তফা।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, বাইপাসে সোনা পাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার পর একটি কাভার্ডভ্যান চট্টগ্রামগামী ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকটি সামনের জোনাকি পরিবহনের বাসে ধাক্কা লাগে। এমন সময় সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়ানো ছিলেন সিএনজি অটোরিকশা চালকেরা। জোনাকি পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে পাঁচ সিএনজি অটোরিকশা চালক মারা যান। আহত হন পুলিশ কর্মকর্তা এএসআই মোস্তফা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এসআই সাইফুল ইসলাম জানান, তিনটি পরিবহনকেই জব্দ করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে