
চট্টগ্রামের রাউজানে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে গুঁড়িয়ে দেওয়া ইটভাটার মালিকদের কাছ থেকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকা থেকে শুরু হয় এই অভিযান। অভিযান শেষ হয় বেলা সাড়ে ৩টার দিকে।
এ সময় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার সিবিএম ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা, রশিদরপাড়া এসএসবি ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা, পূর্ব রাউজান কেবিআই ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়ে ৪ লাখ টাকা, ডাবুয়া কলমপতি কেবিএম ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়ে ২ লাখ টাকাসহ মোট ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস, ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন বাহিনীর সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, রাউজানে অবৈধ ৩২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২৬টি চলমান রয়েছে।
পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, কৃষিজমি ও পাহাড়-টিলা কেটে ইটভাটায় মাটির জোগান এবং জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে।

নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গৌতম সরকার উপজেলার ওই এলাকার অরুণ সরকারের ছেলে।
৩০ মিনিট আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বাস্তবায়নের অংশ হিসেবে বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩৮ মিনিট আগে
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন। আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদের খালে এ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী...
৪১ মিনিট আগে
গাইবান্ধা শহরে পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা ও নারী নিয়ে অশ্লীল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
১ ঘণ্টা আগে