ফেনীর ছাগলনাইয়াতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সালিসের মধ্যে আবদুর রউফ (৭০) নামের এক সালিসকারীকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামুন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের আমজাদ আলী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ছেলে আবদুল মমিন (৩৮) বাদী হয়ে মো. মামুনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ মামলায় মামুনের স্ত্রী ও দুই ছেলেকেও আসামি করা হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রাতেই মো. মামুন (৪৫), তার স্ত্রী রোকসানা বেগম (৩৮) এবং আসামি আবুল মনছুরকে (৫২) আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ছাগলনাইয়া উপজেলার গন্ধব্যপুর গ্রামের আমজাদ আলী মজুমদার বাড়ির মৃত মফিজুর রহমানের দুই ছেলে মিজানুর রহমান ও মো. মামুনের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাদের নিজ বাড়িতে এক সালিস বৈঠক বসে। সালিসে মিজান ও মামুন এবং তাদের সহযোগীদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায় ঝগড়া শুরু হয়।
একই বাড়ির সালিসকারী আবদুর রউফ দুই ভাইকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে মামুন, রোকসানা, আবুল মনছুর, আরমান ও ইমাম হোসেন দা, ছুরি ইত্যাদি নিয়ে সালিসকারী আবদুর রউফের ওপর হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাত ও দায়ের কোপে গুরুতর আহত হন আবদুর রউফ। পরে তাঁকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে আবদুল মমিন জানান, মামুন ও তার সহযোগীরা বিনা উসকানিতে তার পিতার ওপর হামলা চালিয়েছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য মুছা আহাম্মদ ভূঞা জানান, নিহত আবদুর রউফ ২ ছেলে ও ৪ মেয়ের পিতা। নিজ এলাকায় একটি চায়ের দোকান করে তিনি জীবিকা নির্বাহ করতেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে