
টানা বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির অন্যতম আকর্ষণ পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। বর্তমানে সেতুর পাটাতন পানির প্রায় পাঁচ ইঞ্চি নিচে তলিয়ে গেছে।
আজ বুধবার দুর্ঘটনা রোধে পর্যটন কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে মানুষের চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
৭০ দশকের দিকে সরকার রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। ১৯৮৪ সালের দিকে পর্যটন করপোরেশন পর্যটকদের সুবিধার্থে ও মনোরঞ্জনের জন্য দুই পাহাড়ের মাঝখানে তৈরি করে আকর্ষণীয় এ ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়।
সেতুটি কাপ্তাই হ্রদের পানি সীমার ১২০ ফুট নিচে নির্মাণ করায় প্রতি বছর ভারী বৃষ্টিপাতে ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানিতে তলিয়ে যায় সেতুটি।
আলোক বিকাশ চাকমা বলেন, ‘সেতুটি ডুবে যাওয়ায় প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকা থেকে বঞ্চিত হবে করপোরেশন।
কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টায় কাপ্তাই হ্রদের পানি উচ্চতা রয়েছে ১০৫ দশমিক ৫৪ ফুট। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। বর্তমানে পাঁচটি ইউনিট থেকে প্রতি সেকেন্ডে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
৮ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
৩৯ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্যদাতা (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে