
চট্টগ্রাম অঞ্চলে বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের ঐক্যই এই জনপদের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে চট্টগ্রাম সমিতি ঢাকার ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম সব সময় সম্প্রীতি, সৌহার্দ্য ও বৈচিত্র্যের এক অনন্য মিলনভূমি। ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কৃতির অপূর্ব সম্মিলন চট্টগ্রামকে আলাদা পরিচিতি দিয়েছে। এই ঐক্য ও বন্ধন রক্ষা করা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলনের প্রসঙ্গ তুলে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম সমিতি ঢাকা দেশের অন্যতম অনন্য সংগঠন, যেখানে ভিন্নমতের হাজারো মানুষ এক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং সম্প্রীতি ও উন্নয়নের একটি মঞ্চ।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে হেলাল উদ্দীন জানান, চট্টগ্রামের মানুষ তাঁকে সংসদে পাঠিয়েছে অঞ্চলটির উন্নয়নে কাজ করার জন্য। সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আগামী পাঁচ বছরে চট্টগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, চট্টগ্রাম তাঁর হৃদয়ে রয়েছে এবং চট্টগ্রাম সমিতিসহ চট্টগ্রামবাসীর উন্নয়নে তিনি পাশে থাকবেন।
অভিষেক অনুষ্ঠানে প্রথম পর্বে বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ও শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী। পরিচিতি পর্ব শেষে সমিতির পতাকা ও চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া ও নতুন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, সহসভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী। এ ছাড়া সমিতির নবনির্বাচিত কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে