
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে হাতিয়া পৌরসভার চর কৈলাসের নিজ বাসা থেকে নৌবাহিনীর একটি দল তাঁকে আটক করে।
মোহাম্মদ আলী দ্বাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া থেকে আওয়ামী লীগ সমর্থিত এমপি নির্বাচিত হন। সম্প্রতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সমর্থিত অনেক এমপি-মন্ত্রী আত্মগোপনে চলে যান। কিন্তু মোহাম্মদ আলী প্রথম থেকে নিজ বাড়িতে অবস্থান করেন।
আজ ভোরে নৌবাহিনীর একটি দল তাঁর বাড়িতে গিয়ে তাঁকে তাদের হেফাজতে নিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ সমর্থিত অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নৌবাহিনীর সদস্যরা তাঁকে হাতিয়া ক্যাম্পে নিয়ে যান।
এ বিষয়ে মোহাম্মদ আলীর ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, নৌবাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে নিয়ে গেছেন। রাতে নৌবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে এলে তিনি তাঁদের সঙ্গে চলে যান।
নৌবাহিনীর হাতিয়া ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার মুশফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাতিয়া উপজেলার মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হয়েছে। তাই উপজেলার শান্তি-শৃঙ্খলা ঠিক রাখতে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে