
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের সাড়ে ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ হাসানুল ইসলাম এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক বলেন, জিয়াউল হক সুমনের প্রায় ১১ কোটি ৫১ লাখ টাকা ক্রোকের আদেশ দিয়েছেন।
দুদকের উপসহকারী পরিচালক আপেল মাহমুদের করা আবেদনে বলা হয়, জিয়াউল হক সুমন অসৎ উপায়ে, জাল দলিল এবং ঘুষ-বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এসব সম্পদের উৎস সম্পর্কে তিনি কোনো বৈধ প্রমাণ দিতে পারেননি। ফলে রাষ্ট্রের অর্থ লোপাট ও দুর্নীতির অভিযোগে তাঁর সম্পদ ক্রোকের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়।
আবেদনে বলা হয়, সুমনের নামে হালিশহর এলাকায় ৩৪ লাখ ৩২ হাজার টাকার স্থাবর সম্পদ, দক্ষিণ হালিশহরে ১২ লাখ ৫১ হাজার, মধ্য হালিশহরে ২৯ লাখ ৯০ হাজার, দক্ষিণ পতেঙ্গায় ১৭ লাখ ৫১ হাজার, একই এলাকায় আরও ১৭ লাখ ১৬ হাজার, কক্সবাজার জেলা সদরে ৬৪ লাখ ১৩ হাজারসহ চট্টগ্রামে মোট ২০ জায়গায় ৯ কোটি ৭৩ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে।
শুধু সুমনের নামে নয়, স্ত্রী শাহানাজ আক্তারের নামেও কিনেছেন বিপুল সম্পদ। স্ত্রীর নামে পতেঙ্গা ও হালিশহরে আরও ১ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু জমিই নয়, ব্যাংকেও রয়েছে মোটা অঙ্কের টাকা। অগ্রণী, বেসিক, জনতা ও রূপালী ব্যাংকের চারটি হিসাবে তাঁর জমা রয়েছে ৪৮ লাখ ৯৪৫ টাকা। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এসব সম্পদ তিনি সরকারি পদ ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে, অসৎ উপায়ে অর্জন করেছেন।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
২ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
২ ঘণ্টা আগে