
দেশের শান্তিপ্রিয় জনগণ চায় সরকারের প্রভাবমুক্ত একটি স্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। স্বাধীন কমিশনই পারে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে– এমন মন্তব্য করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর।
আজ শুক্রবার নগরীর বহদ্দারহাটে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে বড় দুই দলের পারস্পরিক যুদ্ধংদেহী অবস্থান ধীরে ধীরে নির্বাচনের পরিবেশকে কলুষিত করছে। তৈরি করেছে ভীতিকর পরিস্থিতি। এমন অবস্থায় শান্তিপ্রিয় জনগণ চায়, সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। স্বাধীন ইসিই পারে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।’
ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেন, ‘দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ, অযাচিত হস্তক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিদেশিদের কাছে একে অপরের বিরুদ্ধে নালিশ জানায়। বিদেশিদের ক্ষমতা মাড়ানোর সিঁড়ি হিসেবে বিবেচনা করে। এ সুযোগেই এরা এ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর স্পর্ধা দেখায়। যা অত্যন্ত দুঃখজনক।’
আহলে সুন্নত ওয়াল জামাআতের সাংগঠনিক সচিব মুফতি আলাউদ্দিন জিহাদী বলেছেন, ‘ভূমিজ সন্তান হয়েও ফিলিস্তিনিরা স্বদেশে শরণার্থী হয়ে আছে। সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ইসরায়েলি বাহিনী গাঁজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। গাঁজায় এখন মানবিক বিপর্যয় ঘটেছে। এহেন অবস্থার পরিবর্তন না হলে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতাই একমাত্র এমন নেতিবাচক অবস্থার অবসান ঘটাতে পারে।’
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে জনসভা আরও বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোসাইন, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী প্রমুখ।

জামালপুরের ইসলামপুরে কোরবানি গরুর মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন মিয়া (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
৩ ঘণ্টা আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছে। তাদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
৭ ঘণ্টা আগে