
চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকার মৃত হেলালের ছেলে পারভেজ এবং গোরাছা ফকিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সাকিব।
শুক্রবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কিছু মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার উদ্দেশ্যে মীরধারপাড়ার সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনের ডোবার পাশে অবস্থান করছে। এরপর রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে পারভেজ ও মোহাম্মদ সাকিবকে গ্রেপ্তার করা হয়। পারভেজের কোমরে রাখা একটি বিদেশি পিস্তল এবং সাকিবের পকেট থেকে একটি ম্যাগজিনে লোড করা এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ও গুলির কোনো বৈধ লাইসেন্স নেই। এ ঘটনায় রাউজান থানায় এসআই সাইফুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে