
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অব্যাহতির দাবি জানিয়েছেন হল ছাত্র সংসদের প্রতিনিধিরা। সেই সঙ্গে রোববার প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়ার পাশাপাশি উপাচার্যের কাছে লিখিত অভিযোগও দেন তাঁরা।
ভিপি, জিএস, এজিএস স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ১০ মাসে প্রাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান কোনো সমস্যার সমাধান করেননি। তিনি এই আবাসিক হলে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতির মহোৎসব চালিয়েছেন। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শিক্ষার্থীদের কোনোভাবেই সহ্য করতে পারছেন না।
অভিযোগে বলা হয়েছে, প্রাধ্যক্ষ বিশ্ববিদ্যালয় থেকে নানা প্রশাসনিক সুবিধা গ্রহণ করলেও, হলে শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে কোনো পদক্ষেপ নেননি। তিনি চট্টগ্রাম ছেড়ে ঢাকা কিংবা অন্য কোনো জেলায় গিয়ে দিনের পর দিন থাকলেও হলের নিয়মিত দায়িত্ব পালনের জন্য কাউকে চিঠি দিয়ে দায়িত্ব দেন না। এ কারণে হলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে।
আরও উল্লেখ করা হয়, সম্প্রতি তিনি টানা চার দিন চট্টগ্রামের বাইরে থাকলেও কোনো চিঠি দিয়ে হল অফিসে অবহিত করে যাননি। গত ১০ মাস তিনি অনুপস্থিত থাকাকালে কোনো চিঠি দিয়ে যাননি। ফলে এটি প্রশাসনিক অনিয়ম, অসদাচরণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্ভিস রুল অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই তদন্তের মাধ্যমে প্রাধ্যক্ষ এবং জড়িত স্টাফদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হলের বেশির ভাগ কক্ষের ভাঙা দরজা ও জানালা মেরামত, হলে অবস্থিত দ্বিতীয় ডাইনিং চালু, সাইকেল স্ট্যান্ড স্থাপন, পরিষ্কার পানি সরবরাহের পাম্প স্থাপনসহ হলের শিক্ষার্থীদের প্রয়োজনীয় কোনো কাজই হল প্রভোস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে গত ১০ মাসে তা করেননি। তাঁকে বারবার অনুরোধ জানালেও তিনি কখনোই কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
এ বিষয়ে হল সংসদের জিএস আবিদুর রহমান বলেন, ‘আমরা প্রভোস্টের বিভিন্ন অনিয়মের বিষয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। উপাচার্য না থাকায় উপ-উপাচার্য (একাডেমিক) শামীম স্যার বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।’
জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ জানানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। অতিরিক্ত হিসেবে প্রভোস্টের দায়িত্ব পালন করতে হয়। ক্লাস, পরীক্ষাসহ অন্য কাজ থাকে। ছাত্রদের হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বাইরে আছি, শিক্ষার্থীদের সঙ্গে বসে এ বিষয়ে কথা বলব।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে