চট্টগ্রামে হয়ে গেল ‘জয় বাংলা কনসার্ট’। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে এ আয়োজন।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা প্রতিবছর এ আয়োজন ঢাকায় করলেও এবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) বেলা ৩টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয় জয় বাংলা কনসার্ট। স্থানীয় ব্যান্ডদল ‘তীরন্দাজের’ গানের মাধ্যমে শুরু হয় ২০২৪ সালের এ কনসার্ট। এ আয়োজন শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকে স্টেজের সামনে ভিড় জমাতে থাকেন উচ্ছ্বসিত তরুণ-তরুণীরা। এবারের কনসার্টে অংশ নিয়েছিল ৯টি ব্যান্ড। যার মধ্যে আছে আর্টসেল, চিরকুট, ক্রিপটিক ফেইট, লালন, অ্যাভোয়েড রাফা, নেমেসিসের মত জনপ্রিয় ব্যান্ডদল।
৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। মাঝে মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে এ আয়োজন করা হয়নি। এবার চট্টগ্রামে যে কনসার্ট আয়োজন করা হয়েছে তা তত্ত্বাবধান করছে চট্টগ্রাম জেলা ও নগর পুলিশ প্রশাসন। কনসার্ট ঘিরে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কনসার্টে নারী দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা জোন। স্টেডিয়ামের ভেতরেই রাখা হয়েছে খাবার ও পানীয় স্টল।
এদিকে স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টটি উপভোগ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল।
অনুষ্ঠান উপভোগ করতে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়াদে আহমেদ পলক সাংবাদিকদের জানান, এ চট্টগ্রামে অনেক বিপ্লবী ও বীরের জন্ম হয়েছে। চট্টগ্রামের মাটি বিপ্লবী ও বীরদের মাটি। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভুদ্ধ হয়ে আমাদের তরুণ প্রজম্ম ৭ মার্চের চেতনায় উজ্জীবিত হোক।
এদিকে জয় বাংলা কনসার্ট উপলক্ষে সকাল থেকেই নগরীতে ছিল অন্যরকম উন্মাদনা। কনসার্ট শুরু হওয়ার পর তারুণ্যের উল্লাসে মাতে পুরো এম এ আজিজ স্টেডিয়াম। একদিকে মঞ্চে বহমান সুরের ধারা অন্যদিকে গ্যালারি জুড়ে তারুণ্যের উল্লাস। দুইয়ে মিলে একাকার তারুণ্য।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৯ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৫ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে