
কিশোরগঞ্জের বাজিতপুরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলম জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল ওরফে সাগর মিয়া বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার আয়েত আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার নয়াহাটি গ্রামের মৃত তোফাচাঁদের মেয়ে ঝর্ণা আক্তারের সঙ্গে সাগর মিয়ার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে রয়েছে।
বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ইসমাইল সাগর মিয়া স্ত্রী ঝর্ণা আক্তারকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৬ সালের ১১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ঝর্ণা আক্তার তাঁর দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ভাড়া বাসা থেকে বাজিতপুর উপজেলার নিলখী নয়াহাটে মায়ের বাড়িতে চলে আসেন। সেখানে তিনি তাঁর মাকে স্বামীর নির্যাতনের বিষয়টি জানান।
পরদিন ১২ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে সাগর মিয়া অজ্ঞাতনামা আরও দুজনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। একপর্যায়ে তিনি কোমর থেকে ধারালো ছুরি বের করে ঝর্ণা আক্তারের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা ঝর্ণা আক্তারকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মোছা. জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইল সাগর মিয়া ও অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে বাজিতপুর থানায় হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ মে বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদুল্লাহ ইসমাইল সাগর মিয়াকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার শুরু থেকেই ইসমাইল সাগর মিয়া পলাতক ছিলেন। পরে মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ সোমবার আদালত তাঁকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

গতকাল রোববার রাত ১১টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের নাম আব্দুল্লাহ মিথুন (২৮)। তিনি ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।
১ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের পর ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে একাধিক দল কাজ করছে।
৭ মিনিট আগে
শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
হাউজিং ব্যবসার নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
২৬ মিনিট আগে