
শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম হাফিজুর রহমান রাসেল (৩৬)। তিনি জামালপুর জেলা শহরের পাথারিয়া গজপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সদর উপজেলার ভাগলগড় এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকালে ঘুন্টিবাজার এলাকায় ট্রাকের চাপায় ইজিবাইকের তিন আরোহী নিহত ও কয়েকজন আহত হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
৩ মিনিট আগে
গতকাল রোববার রাত ১১টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের নাম আব্দুল্লাহ মিথুন (২৮)। তিনি ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।
৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের পর ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে একাধিক দল কাজ করছে।
১৩ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২৮ মিনিট আগে