
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘সাম্প্রতিক বন্যায় দুর্গতদের জীবনযাত্রার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তাদের ত্রাণ সহায়তা ছাড়াও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।’
আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, ‘আপাতত বন্যার্ত মানুষ বাঁচানো তথা তাদের চিকিৎসা সেবা দেওয়া, ক্ষুধার অন্ন জোগানো আমাদের এখন প্রধান কাজ। তাই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খাঁন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, ওসি মো. মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী জয়শ্রী দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সাহেদ-ই-আজম, মুজিব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাল্গুন-চৈত্র এলেই যেন আগুনের ঋতু নেমে আসে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে ভাওয়ালের সংরক্ষিত বনাঞ্চলে। বিস্তীর্ণ সবুজে দাউ দাউ করে জ্বলে ওঠে রহস্যময় আগুনে। প্রতিবছর গ্রাস করে শত শত একর বনভূমি। পুড়ে ছাই হয় শুধু গাছপালা নয়, হারিয়ে যায় বন্য প্রাণী...
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের...
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগে
ঈদ মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বেশি থাকলেও ডিলার ও পাম্প পর্যায়ে ২৫ শতাংশ জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। এ কারণে এবার ঈদের আগে-পরে যানবাহনে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে দাবি এই খাতসংশ্লিষ্টদের।
৩ ঘণ্টা আগে