Ajker Patrika

কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট (খাদ্য বিক্রয়ের গাড়ি) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় স্টিভেন রড্রিগেস দক্ষিণাঞ্চলের উপজেলাসমূহ সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার চ্যালেঞ্জগুলো কাছ থেকে দেখেছি এবং দেখেছি কীভাবে তারা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে জলাবদ্ধতা, পানীয় জলের অভাব, স্যানিটেশন, কর্মসংস্থানের অভাবে তারা মানবেতর জীবন যাপন করছে। তারপরও তাদের একে অপরকে সহযোগিতার মনোভাব খুবই প্রশংসনীয়।’ বিতরণ করা পণ্যের ব্যবহার নিশ্চিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি উপকারভোগীদের প্রতি আহ্বান জানান এবং আগামী দিনেও ইউএনডিপি পাশে থাকবে বলে উল্লেখ করেন।

দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ইউএনডিপির কারিগরি সহায়তায় গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড (জিডিএফ) ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডকা) আর্থিক সহায়তায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মহানগরীর ১৭টি ওয়ার্ডের ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) ১০ জনকে কম্পিউটার সেট, ১০ জনকে সেলাই মেশিন ও ১০ জনকে ফুড কার্ট বিতরণ করা হয়।

কেসিসির চিফ প্ল্যানিং কর্মকর্তা আবির উল জব্বার, ঢাকাস্থ ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট তানভীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার যোগেশ প্রাধানাং ও প্রজেক্ট অ্যানালিস্ট এস এম আবদুল্লাহ আল মাসুম অনুষ্ঠানে বক্তৃতা করেন। অন্যদের মধ্যে সিডিসি ক্লাস্টার লিডার রোকাইয়া খলিফা ও উপকারভোগীদের মধ্যে সালেহা বেগম বক্তব্য দেন। অনুষ্ঠানে কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত