
চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী আলমগীর ওরফে আলম হত্যার ঘটনায় মো. রাজু (২৮) নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রাজু আলমের সহযোগী হিসেবে কাজ করতেন। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ার মৃত নুর নবীর ছেলে।
রাউজান থানা-পুলিশ জানায়, আলমকে গুলি করার সময় তাঁর পেছনে একটি মোটরসাইকেলে ছিলেন রাজু। আলম হত্যা মামলার এজাহারে রাজুর নাম নেই।
তবে ঘটনার তদন্তে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আলম হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আলমকে গুলি করার জন্য সন্ত্রাসীরা কবরস্থানে লুকিয়ে ছিলেন, তখন আলমের পেছনে একটি মোটরসাইকেলে ছিলেন রাজু। তিনি আলমগীরের সহযোগী হিসেবে পরিচিত। হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে আলম হত্যা মামলায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক নেতা রাসেল খান (৪৩) এবং মো. হৃদয় (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গত ২৫ অক্টোবর বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারসংলগ্ন রশিদরপাড়া সড়কের কায়কোবাদ জামে মসজিদের সামনে সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবদল কর্মী আলম। ঘটনার দিন পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন আলম। তাঁর স্ত্রী ও সন্তান পেছনে একটি অটোরিকশায় ছিলেন। কবরস্থানের ঝোপের মাঝে লুকিয়ে ছিলেন সন্ত্রাসীরা। আলম সেখানে আসতেই গুলি করে হত্যা নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যান। এ ঘটনায় আলমের আত্মীয় মুহাম্মদ রিয়াদও (২৫) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আলমের বাবা আবদুস সাত্তার বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন।

একসময় গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ গম আবাদ হতো। কৃষি বিভাগ বলছে, বর্তমানে গমের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা ধীরে ধীরে এই ফসল থেকে বিমুখ হয়ে পড়ছেন।
৩৯ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
৩ ঘণ্টা আগে