
খাগড়াছড়িতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি সদরের মহালছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া (২০) বান্দরবানের লামার শিলাছড়ি এলাকার কামাল হোসেনের ছেলে ও আহত রাকিব হোসেন (১৯) গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজির ছেলে। আহত ব্যক্তি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন জাহিদ লোবেল জানান, খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেকের সময় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেল সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হন এবং আহত হন চালক জাকির হোসেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। জাকিরবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, ফিরোজের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহযোগী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে