
কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হককে ‘লেংটা করে’ এলাকাছাড়া করার হুমকি দেওয়ায় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলে তাঁর সদস্যপদও স্থগিত করা হয়েছে। বহিষ্কৃত আক্তার হোসেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক এবং দলের জেলা কমিটির সদস্য।
গতকাল বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বিকেলে মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক প্রয়াত শফি উল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় আক্তার হোসেন থানার ওসিকে গালিগালাজ করে বক্তব্য দেন। আক্তার হোসেন বলেন, ‘মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব দোকান বন্ধ করেন আপনার। আপনাকে লেংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে।’
বিএনপি নেতা আক্তার হোসেনের দেওয়া এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বক্তব্য দলের কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর আক্তার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলে জেলা বিএনপির এক নেতা জানান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির আহ্বায়ক আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
বিএনপি নেতা আক্তার হোসেন ওসির বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও আওয়ামী দোসরদের সঙ্গে সখ্যতার যে অভিযোগ তুলেছেন, তা অস্বীকার করেছেন ওসি মঞ্জুরুল হক।

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে পালিয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়...
১৮ মিনিট আগে
বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়েছিল তিন বান্ধবী। তবে বিদ্যালয়ে না গিয়ে তারা যাচ্ছিল একটি পার্কে। সঙ্গে নিয়েছিল অতিরিক্ত জামা-কাপড় ও দুপুরের খাবার। তবে পার্কে যাওয়ার সেই পরিকল্পনা ভেস্তে যায় ইউএনও’র হস্তক্ষেপে।
১ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৪৮ জন শিক্ষার্থী নিজেদের কলেজেই ভর্তির সুযোগ পাচ্ছে না। এসএসসি-২০২৬ ফলাফলে জিপিএ-৫ না থাকায় ওই শিক্ষার্থীরা অনলাইনে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে পারছে না।
১ ঘণ্টা আগে
নিহত সৌরভের ছোট বোন নুপুরের সঙ্গে চার বছর আগে রবিউল ইসলামের বিয়ে হয়। পরবর্তীতে নুপুরের সঙ্গে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় রবিউল ক্ষুব্ধ হন। এর জের ধরেই তিনি শাহিনের সঙ্গে পরামর্শ করে সৌরভকে হত্যার পরিকল্পনা....
২ ঘণ্টা আগে