
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের সাতটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া শহরতলির দারিয়াপুর রেলগেইট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে করে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় রেললাইনের ক্ষতি হওয়াসহ প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল সন্ধ্যার পর স্বাভাবিক রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিকট শব্দে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে দেখতে পান।
রেলওয়ে সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় আজ তামমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই রেললাইনে অতিরিক্ত ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে। এতে করে লাইনে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় লাইন বেঁকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা ধারণা করছেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম থেকে ছড়ে আসা মালবাহী ট্রেন ৬০১ ঢাকা যাওয়ার পথে শহরতলির দারিয়াপুরে ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। অত্যধিক গরমে রেলের লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও মারাত্মক ক্ষতি হয়। বর্তমানে ঢাকামুখী আপলাইনে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল সন্ধ্যার স্বাভাবিক রাখা হয়েছে।’
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার শেষে এবং রেললাইন ও স্লিপার মেরামত করতে আরও সময় লাগবে বলে তিনি জানান। তবে কখন কাজ শেষ হবে, এ বিষয়ে কিছু বলেতে পারেননি।’

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় এনসিপির দলীয় এমপি আবদুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করেছেন হাতেমের অনুসারীরা। আজ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিতর্কিত নিয়োগ বাতিল এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
১২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে