
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখারও সিদ্ধান্ত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।
বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়।
সভা সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। তাঁদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন।
সভায় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, ‘সভায় করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা হয়। এ সময় প্রবাসফেরত সবাইর কোয়ারেন্টিন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা ওই সাতজনের বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করবেন।’
এদিকে বাঞ্ছারামপুর উপজেলায় ওমিক্রন আক্রান্ত সন্দেহে দক্ষিণ আফ্রিকা ফেরত জনৈক আতিকুর রহমানকে (৪৮) খুঁজছে প্রশাসন। তিনি গত ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে বাঞ্ছারামপুর আসেন। তাঁর ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও রঞ্জিত বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ১৬ নভেম্বরে সাউথ আফ্রিকা থেকে ফেরেন। তাঁকে আমরা খুঁজে পাচ্ছি না। তাঁর ১৫ দিন কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। আমরা পুলিশের কাছে তথ্য দিয়েছি। পুলিশ খুঁজে বের করবে। তাঁকে খুঁজে পেলে তাঁর বাড়িতে লাল নিশান টাঙানো হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে