
মাদারীপুরে ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে আহত হয়েছেন একজন। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে। পাশের আরও পাঁচটি দোকানে লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় ডাকাত চক্র। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে ৩০০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে দারোগা বাড়িটি। কালের সাক্ষী এই ভগ্নপ্রায় বাড়ির দেয়াল বেয়ে এখন উঠে গেছে বট, অশ্বত্থের গাছ। দরজা, জানালার পাল্লা খুলে পড়েছে, খসে গেছে পলেস্তারা। তারপরও ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটি এর কাঠামো, নকশা আর পরিবেশের কারণে এখনো...
২৩ মিনিট আগে
বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিস বৈঠক চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তখনই আবিদ ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালান, দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করেন এবং ওই ছাত্রীকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যান। এ সময় মারধর ও লুটপাটের ঘটনা ঘটে বলেও দাবি....
২৮ মিনিট আগে
খুলনার রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ৫০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের বাইপাস সড়কের মেসার্স রোকেয়া গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে..
২ ঘণ্টা আগে