
খুলনার রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত পুলিশ সদস্য।

নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রশাসনিক ভবন থেকে বের করে হাসপাতালে নিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা শর্ত দিয়েছেন, তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।
৭ মিনিট আগে
নওগাঁর মান্দায় গরুর বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে মোস্তফা তাকে রাস্তার পাশের একটি কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন।
২৩ মিনিট আগে