Ajker Patrika

চট্টগ্রামে জশনে জুলুস ঘিরে যা নিষিদ্ধ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে জশনে জুলুস ঘিরে যা নিষিদ্ধ করল পুলিশ
ফাইল ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরে জশনে জুলুসকে কেন্দ্র করে অস্ত্র বহন ও প্রদর্শন, কুশপুত্তলিকা বা মূর্তি প্রদর্শনসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। একই সঙ্গে জুলুসের সময় নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হবে। জনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে এসব অনুষ্ঠান সম্পন্ন করতে সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সিএমপির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় নগরীর ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে। এরপর জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে জমায়েত হবে।

জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে বলেও জানিয়েছে সিএমপি।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলুস শুরু থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত এসব নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত