
চট্টগ্রামের সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিকস ডিপোতে কাভার্ডভ্যান চাপায় মোহাম্মদ হোসাইন মুন্না (৩৬) নামে এক যুবক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গতকাল বুধবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ডিপোর ব্যবস্থাপকসহ চারজনকে আসামি করা হয়েছে।
বিষটির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ। নিহত যুবক চাঁদপুর জেলার সদর থানার বাবুরহাট এলাকার হান্নান মিয়াজীর ছেলে।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন—ডিপোর ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন (৩৫), পরিবহন শাখার কর্মকর্তা আবদুর রহমান (৩৫) ও সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আফছার (৩৫) ও কাভার্ডভ্যান চালক রবিউল হোসেন (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাভার্ডভ্যানে করে রপ্তানিপণ্য নিয়ে গত সোমবার বিকেলে সীতাকুণ্ডের কেডিএস কন্টেইনার ডিপোতে যান কাভার্ডভ্যান মালিক মোহাম্মদ হোসাইন। তাঁর মালিকানাধীন গাড়িতে চালক ছিলেন রবিউল হোসেন। সন্ধ্যায় ডিপো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে মালামাল নামানোর কাজ শুরু হয়। ডিপোর সিগন্যালম্যান, অপারেটর ও স্টাফদের নির্দেশনা অনুযায়ী কাজ করেন কাভার্ডভ্যান চালক রবিউল। ডিপো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে কাভার্ডভ্যানের চাপায় পড়ে মোহাম্মদ হোসাইন গুরুতর আহত হন। দুর্ঘটনা পরবর্তীতে ডিপো কর্তৃপক্ষ কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করেননি। তারা আহত হোসাইনকে কাভার্ডভ্যানে করে চালককে দিয়ে কনটেইনার ডিপো থেকে বের করে দেয়। পরে চালক তাঁকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। কিন্তু আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ বলেন, ‘ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে