
এবারের ঈদের বন্ধে রাঙামাটিতে তুলনামূলক কম পর্যটক এসেছে। পর্যটনকেন্দ্রগুলো ছিল অনেকটাই ফাঁকা। শহরের পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতু, আরণ্যকসহ গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে। গতকাল শুক্রবার বিকেলে কিছু পর্যটক চোখে পড়লেও অধিকাংশই স্থানীয়।
তবে বেড়াতে আসা পর্যটকেরা রাঙামাটির সৌন্দর্য দেখে হতাশ হননি। অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি চমৎকার ব্যবস্থাপনা দেখে খুশি তারা।
মো. ইমরান হোসেন (৩০) নামের একজন পর্যটক বলেন, ‘আসলে রাঙামাটির এই সময়ের প্রকৃতি অপূর্ব। চারদিকে সবুজ পাহাড়। নাতিশীতোষ্ণ আবহাওয়া। প্রাকৃতিক ঝরনাগুলোয় অবিরাম পানির ধারা, সবকিছু মিলে আমরা খুব এনজয় করছি।’
পর্যটন করপোরেশনসহ বিভিন্ন বেসরকারি আবাসিক হোটেল-মোটেল সূত্র জানিয়েছে, বিগত বছরগুলোতে হোটেলের কক্ষগুলো শতভাগ বুকিং হলেও এ বছর তা হয়নি। অর্ধেকের বেশি কক্ষ এবার বুকিং হয়নি।
শহরের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র পলওয়েল পার্কের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ‘আমরা আশা করেছিলাম এবার ঈদের বন্ধে প্রচুর পর্যটক আসবে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসেনি। আশা করছি আরও দু-একদিন পর পর্যটক আসবে।’
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মোটেলের ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। বিগত সময়গুলোতে শতভাগ হলেও এবার হয়নি।’
তবে পর্যটকদের নিরাপত্তা দিতে কোনো ঘাটতি রাখেনি জেলা পুলিশ। সব পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা আছে বলে জানিয়েছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।

খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
পরিদর্শনকালে মন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় মন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
১ ঘণ্টা আগে
শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
২ ঘণ্টা আগে