মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার পর অকটেন খালাস করা হবে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস এই তথ্য নিশ্চিত করেছে। জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এমটি সেন্ট্রাল স্টার ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটারে পৌঁছেছে। এতে ২৬ হাজার টন অকটেন রয়েছে। বৃহস্পতিবার এটি বার্থিং করে খালাস করা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চে বন্দরে মোট ৩৩টি জ্বালানিবাহী জাহাজ ভিড়েছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে এসেছে।
বন্দরসচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু জাহাজের তেল ও গ্যাস খালাস হয়েছে এবং পাইপলাইনে আরও কয়েকটি জাহাজ রয়েছে।

জামায়াত প্রার্থীর দাবি, পুলিশ ও জেলা প্রশাসন নিরপেক্ষ থাকলেও রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে গতকাল বুধবার মো. জাহাঙ্গীর আলম শামীম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে পুলিশ দুজনকে আটক করেছে।
৩৭ মিনিট আগে
বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় রবিউলের ঘুড়ি পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে আটকে যায়। পরে সেটি ছাড়ানোর চেষ্টা করলে সে বিদ্যুতায়িত হয়। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
৪১ মিনিট আগে
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর আশুলিয়া ও সাভারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
৪৪ মিনিট আগে