
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফল বিবরণীতে (রেজাল্ট শিট) প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে অভিযোগের মুখে ওই রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলা হয়েছে।
এ ছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে প্রতিপক্ষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন। বেলা সাড়ে ১১টায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৩৬ নম্বর মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্সকর্তা নুরুল ইসলাম ভোট গ্রহণের শুরুতেই রেজাল্ট শিটে এজেন্টদের স্বাক্ষর নিতে শুরু করেন। বিষয়টি জানাজানি হলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক ওই কেন্দ্রে উপস্থিত হন। তাঁর উপস্থিতিতেই বিতর্কিত ওই স্বাক্ষরিত রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলা হয় এবং নতুন রেজাল্ট শিট প্রস্তুত করা হয়। বর্তমানে ওই কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানা গেছে।
তবে সংবাদ সম্মেলনে আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, শুধু মালতীনগর নয়, সিটি স্কুল কেন্দ্রেও একইভাবে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তারা আগেভাগে ব্যালট পেপারে স্বাক্ষর করে রেখেছেন। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম প্রতিপক্ষ দলের প্রতি আনুগত্য প্রকাশ করছেন এবং তাদের সুবিধা দিচ্ছেন। একটি বিশেষ দলকে জেতানোর জন্য প্রশাসনকে ব্যবহারের চেষ্টা চলছে।
জামায়াত প্রার্থীর দাবি, পুলিশ ও জেলা প্রশাসন নিরপেক্ষ থাকলেও রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভোটের সার্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবিদুর রহমান আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাঁর কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। কিছু কেন্দ্র দখলের অপচেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। তবে সব প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আর নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তিনি।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
২২ মিনিট আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
২৬ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
৩৬ মিনিট আগে