
সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। মহান মুক্তিযুদ্ধেও সক্রিয় ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি চট্টগ্রাম অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে অংশ না নিয়ে চট্টগ্রাম-১ আসনে ছেলে মাহবুব রহমান রুহেলকে মনোনয়ন দেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি ধাপে ধাপে বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন লাভ করেন। ২০২৫ সালের ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তিনি কারামুক্তি পান।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে সাবেদুর রহমান সুমু জানিয়েছেন, তাঁর জানাজা চট্টগ্রাম শহরে হবে না। ঢাকায় একটি জানাজা অনুষ্ঠিত হবে, তবে এর স্থান ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

২০১৪ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান মনির হোসেন। স্ত্রী, তিন সন্তান এবং মা-বাবাসহ সাত সদস্যের সংসার তাঁর। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও চিরতরে হারাতে হয় দুই পা। ফলে বন্ধ হয়ে যায় তাঁর উপার্জনের পথ। হতাশায় ভেঙে পড়লেও সমাজের বিত্তবানদের সহযোগিতায় তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা
১ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া-মোল্লারহাট এলাকায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
যশোর-মাগুরা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার হাশিমপুরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
শুষ্ক মৌসুমের অবসান ঘটিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মায় প্রবেশ করতে শুরু করেছে বর্ষার নতুন পানি। আর এই নতুন পানির আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নদীকেন্দ্রিক জনপদে।
২ ঘণ্টা আগে