
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র জেলা শিল্পকলা একডেমিতে বিশৃঙ্খলার কারণে ফল ঘোষণা বন্ধ রাখা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু রাতে ফলাফল ঘোষণাকেন্দ্রে উপস্থিত হলে নৌকার সমর্থকেরা হট্টগোল শুরু করেন।
পরে ফল ঘোষণাকেন্দ্রে উপস্থিত থাকা সাক্কুর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি স্লোগানে একাডেমি হলে উত্তেজনা বাড়লে ফল ঘোষণা সাময়িক বন্ধ রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

ঝালকাঠির রাজাপুরে সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশতলা মোড়ে ইউশা পেট্রলপাম্পের সামনে রাজাপুর-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
১ সেকেন্ড আগে
খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য মীর মামুন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে ঘটনাটি ঘটে।
২ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সরকারি সড়কের পাশের গাছ কাটার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন বলে জানিয়েছেন ইউএনও মনিরা খাতুন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
১ ঘণ্টা আগে