
‘আমরা নালিশ করি না, আওয়ামী লীগ প্রার্থী নালিশ করেন। গতকাল তো উনি অসহায়ত্ব ফিল করে বলেই ফেললেন, নির্বাচন কমিশন নাকি নিজেদের ইমেজ রক্ষার্থে তাঁকে জবাই করছে। জনসমর্থন নেই আঁচ করতে পেরেই উনি নির্বাচন কমিশনের ওপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নালিশ তো আমি দিইনি, উনি দিচ্ছেন।’
আজ বুধবার রানীরদীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার এই দাবি করেছেন।
স্বতন্ত্র এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘আমি যেটা শুনতে পাচ্ছি, বুথের সংখ্যা কমিয়ে একটি রুমে দুটি বুথ করা হয়েছে। আমার এজেন্ট তো দুইটা বুথেই থাকবে। কিন্তু তারা থাকতে দিচ্ছে না। সে ক্ষেত্রে আমার এজেন্ট এক কক্ষে দুজন রাখা হচ্ছে। আবার দুই-একটা কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি কেন্দ্রের যে সীমানা, এই সীমানার কাছাকাছি আমাদের লোকজনকে থাকতে দিচ্ছে না, কিন্তু নৌকার লোকজনকে ঠিকই থাকতে দিচ্ছে।’
স্বতন্ত্র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার আরও বলেন, ‘ভোটের পরিবেশটা আমি একটু দেখি, দেখার পরে আমি আপনাদের জানাব। ভোটাররা কেন্দ্রে আসছেন। লক্ষণটা আমি বলব ভালো। আমি পরিবর্তনের স্বপ্ন তাঁদের দেখিয়েছি। আমি বিশ্বাস করি, ভোটারদের কেন্দ্রে আসার জন্য আমিই বেশি উদ্বুদ্ধ করেছি। যেহেতু ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন, আমি মনে করি তাঁরা পরিবর্তনের পক্ষেই রায় দিচ্ছেন। তাঁদের রায়ে আমার জয় হবে ইনশা আল্লাহ।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
কায়সার বলেন, ‘ইভিএম নিয়ে যাঁরা বয়স্ক তাঁদের একটু আপত্তি থাকেই, তাঁরা জিনিসটা বুঝবেন না। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, ভোটাররা লাইনে আছেন, কিন্তু স্লো কাস্টিং হচ্ছে।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে