
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রভাব বিস্তার, আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১১ জনকে সাজা প্রদান করা হয়েছে। আজ বুধবার তাঁদের এই সাজা দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুসিক নির্বাচনে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই বহিরাগতকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় ক্ষমতা ব্যবহার করে নির্বাচন কার্যক্রম প্রভাবিত করার অপরাধে কে এম দিদার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে তিন দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ।
নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পিটিআই কেন্দ্রে দুজনকে আচরণবিধিমালা ভঙ্গ করায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ। নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বড় পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি ও ভোটারদের প্রভাবিত করার অপরাধে দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম। এ ছাড়া নগরীর হোচ্ছামিয়া লুৎফুন নেছা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ ও প্রভাব বিস্তারের অপরাধে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
এ ছাড়া নগরীর ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্টকে জরিমানা করা হয়েছে। অনুমতি না নিয়ে ভোটকক্ষ থেকে বের হয়ে ভোটার আনার অভিযোগে এ জরিমানা করা হয়। কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া আফরিন এ জরিমানা করেন।
জাকিয়া আফরিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে তাঁদের এই জেল ও জরিমানা প্রদান করা হয়। বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী বিধি রক্ষায় কাজ করছেন ম্যাজিস্ট্রেটরা।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে