চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আবারও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়েট গেটের সামনে অবস্থান নেয় তাঁরা।
সড়কের দুপাশে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার ও বাসের সিট জ্বালিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তাঁরা।
এদিকে সড়ক নিরাপদ করতে দুপুর ১২টার দিকে ৯ দফা দাবি উপস্থাপন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে দূরপাল্লার যানবাহন ও জরুরি গাড়ি ব্যতীত সব স্থানীয় বাস চলাচল বন্ধ করতে হবে, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে এবং দুর্ঘটনায় জড়িত বাস চালককে আটক করতে হবে। দাবিগুলো মেনে নিতে ৭২ ঘন্টার সময় বেঁধে দেন তাঁরা।
গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রথম দফা আন্দোলনেও সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। এ সময় তিনটি বাস আটক করা হয় এবং ভাঙচুর করা হয় এবং একটি গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
সরেজমিন দেখা যায়, সকাল সাড়ে ১০টা থেকে চুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলছে। তীব্র রোদ উপেক্ষা করে সহপাঠীঢদের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছেন চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে ৯ দফা দাবী উপস্থাপন করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।
নিহত চুয়েট শিক্ষার্থী তৌফিক হোসেনের জানাজা সড়কে আদায় করেন তারা এবং সন্ধ্যায় শান্ত সাহার জন্য বিশেষ প্রার্থনা সভার আয়োজন রয়েছে বলে জানান তাঁরা।
এদিকে এসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করা হচ্ছে বলে জানান রাঙ্গুনিয়া ও রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির। তাঁদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সড়ক নিরাপদ করতে কঠোর পদক্ষেপের পাশাপাশি এ দুর্ঘটনায় জড়িত বাস চালককেও আটকে চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা মাহ আমানত বাস সার্ভিসের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শান্ত সাহা ও তৌফিক হোসেন নামের দুই চুয়েট শিক্ষার্থী নিহত হন।

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ প্রদর্শন করে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শেরপুর সদর...
২ ঘণ্টা আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ কর্মসূচি হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে